আলীকদমে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা

লেখক:
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ৪:৪৯

আবেদীন বান্দরবান : বান্দরবান জেলার আলীকদমে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ ২৬ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সদরে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে ওই ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. জালাল উদ্দিন।

নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে ইসতিসকার নামাজের নিয়মকানুন বলে দেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা।

মুসল্লীরা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেন। ওইসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

কয়েকজন মুসল্লী জানান, এই তীব্র গরম থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি যাতে আমাদের ওপর বর্ষণ হয়। সেজন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি আল্লাহ ভরসা।