বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম পিপিএম-সেবা, মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/০৪/২০২৪ খ্রিঃ তারিখ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/মোঃ ইমাম হোসেন সোহাগ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ০২ নং গৌরীচন্না ইউপি, ০৭ নং ওয়ার্ডস্থ থেকে আসামী ০১। মোঃ মিজানুর রহমান (২২) পিতা আঃ হালিম, মাতা- নাজমা বেগম, সাং- দক্ষিণ মনসাতলী ০৭ নং ওয়ার্ড, ০২। মোঃ বেলাল হোসেন (২৫) পিতা- মৃতঃ রফিক হাওলাদার, মাতা- মোসাঃ বেবি, সাং- দক্ষিণ লাকুরতলা, ০৩ নং ওয়ার্ড, উভয় ২ নং গৌরীচন্না ইউপি, থানা ও জেলা- বরগুনাদ্বয়কে ২২পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৮,৮০০/—টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
