২০২৫ সালের ১৮ ডিসেম্বর ফিফা আরব কাপের ফাইনালে মরক্কোর বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে রানার্সআপ হয় জর্ডান।
কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে হেরে পুরস্কার মূল্য হিসেবে জর্ডান ৪০ কোটি টাকা পাওয়া কথা। কিন্তু সেই অর্থ এখনো জর্ডানকে বুঝিয়ে দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।
ফিফার সাবেক সহ-সভাপতি প্রিন্স আলি বিন আল হুসেন জানিয়েছেন, জর্ডানকে তাদের পুরস্কার অর্থ বুঝিয়ে দেওয়া হয়নি।
বিষয়টি এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) জানিয়েছে জর্ডান। তারা আরও জানায়, ফিফা তাদের হুমকি দিয়েছে; তারা যেন ইনফান্তিনোকে সমর্থন জানায়, তাহলে তাদের পুরস্কারের অর্থ এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে।
সামাজিক যোগাযোগেরমাধ্যম সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হুসেন দাবি করেন, ফিফার পক্ষ থেকে জানানো হয়েছিল, সভাপতি হিসাবে ইনফান্তিনোর পাশে থাকলে তাদের সংস্থাকে প্রচুর সাহায্য করা হবে। এখনও পর্যন্ত সেই সমর্থন জানায়নি জর্ডান।
