শরীয়তপুরে নারীকে অপহরণ!

লেখক:
প্রকাশ: ২ জুলাই ২০২৩, ৬:০৫

শরীয়তপুরের ২৬ বছর বয়সী এক নারীকে অপহরণের পর আটকে রেখে বলে অভিযোগ উঠেছে বাচ্চু নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মহিলার স্বামী শরীয়তপুরের ডেপুটি কমিশনার মোঃ পারভেজ হাসানের সহযোগিতা চান। পারভেজ হাসানের নির্দেশে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হয়।

শনিবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলা এলাকার একটি রাস্তা থেকে অপহরণের শিকার হয় ওই নারী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে নারীকে বাচ্চু নিয়ে যেতে চাপ দেয়। অন্যথায় তার ওপর অ্যাসিড নিক্ষেপ করবে বলে হুমকি দেওয়া হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলা থেকে ঢাকা যাওয়ার পথে বাচ্চু তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক বন্ধুকের মুখে মাইক্রোবাসে তুলে নেয় ওই নারীকে। পরে তারা সবাই মিলে ওই নারীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেন এবং ঘটনা কাউকে না বলতে তার সন্তানকে হত্যার ভয় দেখিয়ে হুমকি দেন।

সাম্প্রতিক মানসম্মানের কথা চিন্তা করে ভুক্তভোগীর স্বামী সাংবাদিককে বলেন, আমরা এখন কোনো আইনি ঝামেলায় যেতে চাইছি না। আমার স্ত্রী সুস্থ হওয়ার পর আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

  • নওগাঁ
  • ফায়ার ডিফেন্স
  • মান্দা