বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন রায়পুর উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক এবং যুগ্ম-আহ্বায়ক কমিটির একাধিক নেতা।
নতুন কমিটিতে রায়পুরের নেতাদের অন্তর্ভুক্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতে এসব নেতাকে জেলা কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।
রায়পুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাদের নেতৃত্বে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলকে শক্তিশালী করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত নেতারাও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
