নয়াপাড়ার দাখিল মাদ্রাসার একজন শিক্ষকের মাসিক বেতনের ঘোষণা : কফিল উদ্দিনের

লেখক:
প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ৩:১৭

মোঃ জয়নাল আবেদীন : বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে নতুন বছরে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ উপলক্ষ্যে “বই উৎসব” উদযাপন করা হয়েছে।

বই উৎসবের অনুষ্ঠান গুলোতে প্রধান অতিথি ছিলেন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, নয়াপাড়া ইউনিয়নের পরিষদের সদস্য নুরুল ইসলাম। ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম মনু, নয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জয়নাল আবেদীন। আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম।

৩নং নয়াপাড়া ইউনিয়নের স্কুলনগুলোতে “বই উৎসব” উপলক্ষ্যে ৩নং নয়াপাড়া ইউনিয়নের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “নয়াপাড়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাতেও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন উক্ত দ্বীনি প্রতিষ্ঠানের উৎসব অনুষ্ঠানে এসে অত্র প্রতিষ্ঠানে সংকটের বিবরণ শুনে তিনি একজন শিক্ষকের বেতন বাবদ জানুয়ারি ২০২৪ইং হতে প্রতিমাসে ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে প্রদান করা এবং উক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষকদের খাওয়ার পানির সমস্যা সমাধানে একটি রিংওয়েল স্থাপনের আশ্বাস দেন।

এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছেন, এরি অংশ হিসেবে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, এই সরকার দেশ ও জনগনের আর্ত-সামাজিক উন্নয়নে যে অবদান রেখেছেন আমরা তার প্রতিদান দেয়ার সময় এখন এসেছে।

নয়াপাড়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সুপার রিয়াজ উদ্দিন বলেন, এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত বেতন ভাতা প্রদান করতে না পারা। ক্লাসরুম স্বল্পতার কারনে শিক্ষার্থীদের বারান্দায় ক্লাস করা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিভিন্ন সময়ে নয়াপাড়া ইউপি চেয়ারম্যান এম কফিল উদ্দিন এবং সদস্য আনোয়ারুল ইসলাম মনু সহ সমাজপতিদের সহযোগিতায় আমরা কোন রকমে প্রতিষ্ঠানিকে চালিয়ে নিয়ে যাচ্ছি।

আরো বলেন, চেয়ারম্যান এম. কফিল উদ্দিন, সদস্য আনোয়ারুল ইসলাম মনু সহ অন্যান্নদের মতো সকলেই সহযোগিতায় এগিয়ে আসলে অত্র ইউনিয়নের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “নয়াপাড়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা”টি দ্বীনি শিক্ষার আলো সর্বস্তরে ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ্।

এসময় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নয়াপাড়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা। নজির মেম্বার পাড়া ছিদ্দিক আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোয়াম্ভু সরকারি প্রাথমিক বিদ্যালয়। মংচা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল গুলোতে স্বতঃস্ফূর্ত শিক্ষার্থী ও অভিভাবক দের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়।

বই বিতরণের বিষয়ে আলীকদমে উপজেলা শিক্ষা অফিসার জানান, এ বছর আলীকদমের বিভিন্ন স্কুল মাদ্রাসায় প্রায় ১০,০০০ (দশ হাজার) শিক্ষার্থীকে নতুন বই বিতরণ করা হবে বলে তিনি জানান।