ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় উৎসব মুখর পরিবেশে বই উৎসব ২০২৪ পালিত হয়েছে। গতকাল সোমবার ০১ জানুয়ারী ২০২৪ তারিখ সকালে কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসব উদ্বোধন করেন কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিদ্যালয়ের সভাপতি মোঃ সরোয়ার সিকদারের সভাপতিত্বে, প্রধান শিক্ষক দিলরুপা পারভীন এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, সহকারী কমিশনার ভুমি ফারাজনা ববি মিতু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ। পরে অতিথিরা কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কাঠালিয়া স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
