দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:২০

আজকালের কন্ঠ ডেস্ক : ভোলা চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার’ ২০২৪ ইং সনের দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন হয়।

মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি ছিলেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত, রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক কাজি, সহ-সভাপতি শাহাদাত হোসেন সাদু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী প্রমূখ।