বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

লেখক:
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ১:০৪

আজকালের কন্ঠ ডেস্ক : মানসিক ট্রমা, পোড়া শ্বাসনালী নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনই। তাদের কারও শরীরের ৫, ৮ থেকে ৯ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ন ইউনিট। কারণ, সবার শ্বাসনালী পুড়ে গেছে।

শনিবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ পুড়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের। সবার অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।