আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের রামুতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম আলী আহমদ (৭০)। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার আইকনিক স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিল। রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ।
