আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকা ৮২ চুয়াডাঙ্গা ২ সংসদীয় আসনের আওয়ামী লীগের নবনির্বাচিত টানা চারচার বারের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলী আজগার টগর শপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার সময় সংসদ ভবনের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।
এমময় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
এর আগে মঙ্গলবার ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ হয়েছে বলে জানা যায় নির্বাচন কমিশনের (ইসি) সুত্রে।
সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদে বলা আছে, নবনির্বাচিত সংসদ সদস্য শপথের পরপরই কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে।
অন্যদিকে, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের শর্তাংশে বলা আছে, আগের সংসদের মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন না।
গত ৭ জানুয়ারি ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২টি আসনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়ে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।
