৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লেখক:
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১০:২৭

আজকালের কন্ঠ ডেস্ক : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিমগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত তিনটা থেকে দুর্ঘটনা এড়াতে এ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত ১টা থেকে এ তিন নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এ সময় ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।