আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া প্রবীণ সামাজিক কেন্দ্রে এ ক্যাম্প উদ্বোধন করেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার৷
চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা. জয়ন্তী রানী ধর। এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিনামূল্যে সেবা ও ঔষধ পত্র পেয়ে ডিএসকে সংস্থাকে ধন্যবাদ জানান সকল রোগীরা।
