নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

লেখক:
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ৭:২০

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালন উপলক্ষে রবিবার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন অফিসের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস চত্তর থেকে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্ঠ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ শাহিনা আকতার, আরএইচপি-টিএলএমবি এর সিনিয়র গবেষনা কর্মকর্তা আনোয়ার হোসেন, জেনারেল হাসপাতালের চর্মরোগ বিভাগের কনসালটেন্ট ডাঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।