কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃকুমিল্লা -৩, মুরাদনগরের নবনির্বাচিত এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন কুমিল্লা পবিস-১। নতুন এমপি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার তার নির্বাচনী এলাকা মুরাদনগর উপজেলায় আসলে কুমিল্লা পবিস১ এর পক্ষ থেকে এর বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ তাকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ, বাংগরা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম এএনএম সোয়েব,মুরাদনগর পল্লী বিদ্যুৎ সাব- জোনাল অফিসের এজিএম ফরিদ উদ্দিন, বাংগরা পল্লী বিদ্যুৎ সাব- জোনাল অফিসের এজিএম দেলোয়ার হোসেনসহ আরো অনেকে।
