নির্বাচনী এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন আসম ফিরোজ এমপি

লেখক:
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫

সঞ্জয় দেবনাথ সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফলে নির্বাচনী এলাকায় জনগণের ভালোবাসায় সিক্ত হলেন ১০ম জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আসম ফিরোজ এমপি। তিনি পটুয়াখালী -২ (বাউফল) থেকে ৮ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

আজ ১ফেব্রুয়ারী বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সংসদের প্রথম কার্যদিবসে যোগদান শেষে আজ তাঁর নিজ নির্বাচনী এলাকায় শুভাগমন করলে বগা থেকে বাউফল পর্যন্ত ১০ কিলোমিটার জুড়ে রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচছা জানান।

সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি ও বাউফলে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রাখেন এবং বাউফলের জনগণ ও আমাকে ভালোবেসে বারবার ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন খাঁন, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক রিয়াজ সিকদার প্রমুখ।