গৌরনদীতে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে ফুলের শুভেচ্ছা

লেখক:
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩১

গৌরনদী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ (গৌরনদী, আগৈলঝাড়া) আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি কে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।গত শুক্রবার সন্ধায় তার সেরালের বাসভবনে তাকে ফুলের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময়ে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া।এসময়ে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কালাম মৃধা, সমাজসেবক মোঃ লোকমান হোসেন আকন, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ নূর আলম সরদার, মোঃ সোলায়মান মৃধা, স্বপন কুমার হালদার প্রমুখ।