সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় : হাছান মাহমুদ

লেখক:
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৩৫

আজকালের কন্ঠ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশেকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ আমাদের সঙ্গে কাজ করতে চায়।

স্থানীয় সময় গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) ব্রাসেলসে এক নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বকে চমকে দিয়েছে। বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের কথাও জানান তিনি।