মাঠে নেমেছে র‍্যাবের গোয়েন্দারা

লেখক:
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫৩

আজকালের কন্ঠ ডেস্ক : অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সাদা পোশাকে মাঠে নেমেছে র‌্যাবের গোয়েন্দারা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেবে তারা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র‍্যাব কাজ করছে। এরই মধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে র‍্যাব সবসময় মাঠে কাজ করে যাবে।

এ ছাড়া পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রোববার রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযান চলমান বলে জানান তিনি।