রামকৃষ্ণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

লেখক:
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৪, ২:০০

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলার রামকৃষ্ণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ৭ ফেব্রুয়ারী বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রামকৃষ্ণ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলমগীর আলম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক বিশেষ অতিথি সহকারি উপজেলা শিক্ষা অফিসার স্নিগ্ধা চক্রবর্তী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চল্লিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জহর আলী, বিদ্যালয়ের দাতা সদস্য আবু হানিফ, সাংবাদিক একে এম এরশাদুল হক জনি,সদর উপজেলা আওয়ামীলীগনেতা সুলতান মাহমুদ মিলন, চল্লিশা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ডাঃ আব্দুল আজিজ প্রমূখ।