নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোলপাম্পের কাছে সিএনজি ও ধানবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের নিহতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) ভোরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার আতকাপাড়া পেট্রোলপাম্পের কাছে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হলেন মুহিত খান (৩৫) ও সিএনজি ড্রাইভার আনোয়ার হোসেন। মুহিত পূর্বধলার নাটেরকোনা গ্রামের আব্দুর রহমান’র ছেলে ও আনোয়ার জালশুকা গ্রামের মজিবুর রহমান’র ছেলে। পুলিশের গণমাধ্যম শাখার দেয়া তথ্যমতে, পূর্বধলার আতকাপাড়া পেট্রোলপাম্পের কাছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ধান বস্তাভর্তি একটি ট্রাক যাত্রীবাহি সিএনজিকে চাপা দেয়।
এতেই দুজনের প্রাণহানির ঘটনা ঘটে। ঘাতক চালক ও তার সহকারীকে আটকের পাশাপাশি ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজি চালিত অটোরিকশাকে জব্দ করে পূর্বধলা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
