ঐতিহ্যবাহী বারুণী মেলায় মানকচুর কদর

লেখক:
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫৬

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় বারুণী স্নান উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ঐতিহ্যবাহী বরুমতি মেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ ফেব্রূয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত এ মেলায় সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন। সকাল থেকে বরুমতি খালের ব্রীজ সংলগ্ন এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের মান্নত পূরণ করতে পূণ‍্যার্থীরা বারুণী স্নানে অংশ নেন। প্রায় পঞ্চাশ বছরেরও বেশী সময় ধরে প্রতিষ্ঠিত এ মেলায় এসে সনাতন ধর্মের নারী-পুরুষেরা তাদের মনের বাসনা পূরণের জন্য বরুমতি খালের জলে স্নান করে থাকেন। তাদের ধারণা এ খালের জলে স্নান করলে মনের বাসনা পূরণ হওয়ার পাশাপাশি রোগ মুক্ত হয় পূণ‍্য অর্জন হয়।

তাছাড়া সকাল থেকে বিকাল পর্যন্ত চলে বিভিন্ন ধরণের পুজা-অর্চনা। এ উপলক্ষে জমে উঠা বিশাল মেলায় অংশ নেন বিভিন্ন শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে এ মেলার বিশেষ আকর্ষণ প্রচুর পরিমাণ স্থানীয়ভাবে মানকচু বিক্রয় হয়ে থাকে। যার ব্যতিক্রম ঘটেনি এ বছরের মেলায়ও।

মেলায় থানা প্রশাসন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও চন্দনাইশের বিভিন্ন শ্রণীর পেশাজীবি নেতৃবৃন্দ মেলা পরিদর্শনে আসেন বলে জানিয়েছেন মেলা উদযাপন কমিটির সভাপতি কমল চক্রবর্তী ।