রাজধানী ফাগুনের দিনে মৌসুমের প্রথম বৃষ্টি

লেখক:
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৩

আজকালের কন্ঠ ডেস্ক : ইতোমধ্যে শীত শেষ হয়ে বসন্ত চলে আসায় কিছুটা গরম অনুভূত হচ্ছে। আর ফাগুন মাসে মৌসুমের প্রথম বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় এ বৃষ্টি।

এদিকে আজ সকালে ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রসহবৃষ্টি হতে পারে বলে আভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ ঢাকায় বাতাসের গতি ছিলো পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি. মি.। সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৬ মিনিট।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।