আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুর ও মধুপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গোপালপুরে বাস চাপায় মোটরসাইকেলে থাকা মা ও ছেলের মৃত্যু হয়। উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ঝাওয়াইল ইউনিয়নের কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম ও তার ছেলে শাকিব মিয়া।
নিহতরা হলেন উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর।
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান, বনি আমিন এবং তানভীর মোটরসাইকেলে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বনি আমিন ও তানভীরকে মৃত ঘোষণা করেন।
