বাকেরগঞ্জ প্রতিনিধি :- একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বরিশাল ৬ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল অব: আব্দুল হাফিজ মল্লিক এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। নেতাদের নিয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগকারী শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাফিজ মল্লিক এর পক্ষ থেকে ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নাসির মাঝি, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জমাদ্দার, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, ভরপাশা ইউপি আশ্রাফুজ্জামান খান খোকন, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু,কাউন্সিলর সেলিম রেজা, যুবলীগ নেতা ইমাম হোসেন সিকদার, হেমায়েত হোসেন হিমু, রেজাউল ইসলাম রিপন, মাননীয় সংসদ এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগ নেতা স্বাধীন মোল্লা, সাহাদ মুন্না, মোঃ রায়হান হাওলাদার, আবির ডাকুয়া প্রমুখ।
বিশিষ্টজনরা শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই হাজারো মানুষ ফুল হাতে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়।
সব আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান। সারা দেশেও একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছে মানুষ।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আত্মত্যাগ করেন ভাষাশহীদরা। দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এ ছাড়া ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হচ্ছে দিনটি।
