র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জের ৫২ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৫:১৪

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জের কামারখন্দে ৫২ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ ।

২৮ ফেব্রুয়ারি দুপুরে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের থেকে ৫২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০২টি মোবাইল এবং নগদ ২৩,৬২২ টাকা জব্দ করা হয়।