নেত্রকোণা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি মাজহারুল ও সম্পাদক লিটন

লেখক:
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫৮

নেত্রকোণা প্রতিনিধি : আনন্দঘন পরিবেশে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন।

ভোটের লড়াইয়ে জয়ী হয়ে সভাপতি হয়েছেন আইনজীবী মাজহারুল হক খান ও সম্পাদক হয়েছেন আইনজীবী মহিদুর রহমান তাং (লিটন)।

গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয় ভোটগ্রহণ অনুষ্ঠান। পরে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী ১৬৯ ভোট পেয়ে সভাপতি হয়েছেন মাজহারুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল্লাহ্ পেয়েছেন ১১৭ ভোট। ১৩৪ ভোট পেয়ে সম্পাদক হয়েছেন লিটন। তাঁর নিকটতম
প্রতিদ্বন্দ্বী সিবলী সাদী অপু পেয়েছেন ১০৬ ভোট।

অপরদিকে ১১৭ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন এখলাছুর রহমান খান। মাত্র চার ভোটের ব্যবধানে পরাজিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দিদারুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ১১৩ ভোট।

৪৬ ভোট বেশি পেয়ে বিনোদন ও খেলাধুলা সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর্জা মো. হুমায়ূন কবীর। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৬৮ এবং পরাজিত নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন শুভ’র প্রাপ্ত ভোটের সংখ্যা ১২২ টি।

ভোটগ্রহণ ও গণনা শেষে সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আশীষ কুমার সিংহ।