তালিমনগর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৪:১০

হোমনা প্রতিনিধিঃ “শিখবে শিশু হেসে খেলে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ পেলে” এই প্রতিপাদ্যে কুমিল্লার হোমনার তালিমনগর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার চান্দেরচর ইউনিয়নের তালিম নগর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার প্রধান শিক্ষক হারুন-অর রশিদের সঞ্চালনায় ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী ও সমাজ সেবক দ্বীন ইসলাম শিকদার এবং প্রধান মেহমান হিসেবে ছিলেন সমাজ সেবক মোঃ আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর কলেজের সাবেক অভিভাবক সদস্য ডাঃ কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মুহাম্মদ মতিউর রহমান ফারুকী, সৌদি প্রবাসী মোঃ কামাল উদ্দিন, রামকৃষ্ণপুর কলেজের অভিভাবক সদস্য গাজী আব্দুর রহমান, ০৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আক্তার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অতিথিগণ মেধাবি শিক্ষার্থীদের পুরস্কার, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও খেলাধুলায় অংশ গ্রহন কারী বিজয়ীদের হাতে পরিস্কার তুলে দেন।