নেত্রকোনা জেলা প্রতিনিধি : রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানাধীন সদর ইউনিয়নের বাসাউড়া গ্রামে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পরিদর্শক আল-আমীনের নেতৃত্বে এসআই মো. আজগর আলী এএসআই শরীফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি গোপাল সরকার(৬২)-এর বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে HONDA নামক একটি মোটর সাইকেলের উপর বসা অবস্থায় আসামি গোপাল সরকার এবং প্রভাত সরকার ওরফে কাঁচা (৫৩) দ্বয়কে ০৩(তিন) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
০৩ কেজি গাঁজা ও জব্দকৃত মোটরসাইকেল (যার আনুমানিক মূল্য ৩ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৯০০০০ + মোটরসাইকেলের মূল্য ১৪০০০০/- মোট ২৩০০০০/- দুই লক্ষ ত্রিশ হাজার টাকা)গ্রেফতারকৃত আসামী গোপাল সরকার (৬২)
কলমাকান্দার সদর ইউনিয়নের বাসাউড়া গ্রামের মৃত- গৌরাঙ্গ সরকার ও বাসন্তী রানী সরকারের ছেলে অপর আসামি প্রভাত সরকার ওরফে কাঁচা (৫৩) একই ইউনিয়নের ছোট শালজান গ্রামের মৃত রসিক চন্দ্র সরকার ও মৃত আশালতা সরকারের ছেলে।
এ ব্যাপারে কলমাকান্দা থানায় সোমবার (৪ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ( মামলা নং – ৪/৫৫, তারিখ – ০৪/০৩/২০২৪ খ্রিঃ)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইপূর্বক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয় । এবং গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামীরা দোষ স্বীকার করে। আসামীরা বেশ কিছুদিন ধরে এই অবৈধ গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলো। আসামীদের মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘জেলার সীমান্তবর্তী উপজেলা গুলোতে কিছু মাদক কারবারি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন স্থান হতে এসব অবৈধ মাদক সংগ্রহ করে ব্যবসা পরিচালনা ও পাচার কাজে সক্রিয় হয়ে উঠেছে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীও অনেক তৎপর। সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।
