পূবাইলে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

লেখক:
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ৫:১৫

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ড এর কুদাব ও মেঘডুবী এলাকায় আজ পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেছে ।গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহদুদা আক্তার এর আদালত, এ সময় কুদাব এলাকার রিসাইকেল প্রো লিমিটেড কে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার আইনের ৯২ ধারায় লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রাথমিক অবস্থায় সতর্ক করে দেওয়া হয়েছে , আপর দিকে চুনা পাথর উড়িয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করায় মেঘডুবী খাঁনপাড়া এলাকার ব্রাদার্স এন্টারপ্রাইজ চুনা কারখানা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা ও সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার আইনের ৯২ ধারায় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স কর্মকর্তা মোস্তফা কামাল অঞ্চল ২ ও গোলাম রসুল, লাইসেন্স কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল ৬, এ বিষয়ে ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট নজরুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের জানান, আমার ওয়ার্ডে বিধি বহির্ভূত কোন ব্যাবসা পরিচালনা করে জনগণের ক্ষতি করা যাবে না, আমি এ বিষয়ে সচেতন আছি ও খোঁজ খবর রাখছি।