আজকালের কন্ঠ ডেস্ক : দেশীয় তৈরি এক নলা ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান সরকার, পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলো গাইবান্ধা সদর উপজেলার উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত নুরনবীর ছেলে আসাদুজ্জামান হিরু (৫৫), দাড়িয়াপুর গ্রামের মৃত আসমত ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক (৫২) ও উত্তর ঘাগোয়া সরকারপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে খোকা মিয়া (৬০)
