নিজস্ব প্রতিনিধি : আজ ১৯/০৩/২০২৪ খ্রি. রাত ০৩.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পূর্বপাশে পাকা রাস্তার উপর একটি আভিযানিক দল, ৪ এপিবিএন, বগুড়া অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ ইসা আলী (২২), পিতা-মোঃ আফসার আলী, মাতা-মোছাঃ মরিয়ম বেগম, সাং-নাককাটি তলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
