গণহত্যা দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন

লেখক:
প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ৭:০২

নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে সোমবার রাত ১১ টায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও এর অন্তর্গত থানা ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।