জুতার কারখানায় আগুন

লেখক:
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪, ৭:০৯

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেলে আগুন লাগার এ ঘটনা ঘটে।

তিনি বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুন লেগেছে এমন খবর পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, কারখানাটি বিদেশি মালিকানাধীন বলে শুনেছি। আমরা খোঁজ নিচ্ছি।