মুরাদনগরে উপজেলা প্রকৌশলীর নির্দেশে নিম্নমানের ইট অপসারণ

লেখক:
প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ৫:০৬

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলার বাংগরা থানাধীন সিএন্ডবি সড়ক বাইরা টংকি সড়ক (০০-১০২০ মিটার) এর ম্যাকাডেমে ৩১ মার্চ রাতের আঁধারে নিম্নমানের রাবিশ ইট বিছিয়ে ঠিকাদার কাজ করেছে মর্মে অভিযোগ পেলে উপজেলা প্রকৌশলী দপ্তর হতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় ও কাজ বন্ধ করা হয়।

সরেজমিন পরিদর্শন করে উক্ত নিম্নমানের ইট তুলে ফেলতে তিন দিনের নোটিশ দেন উপজেলা প্রকৌশলী মো: রায়হানুল আলম।

আজ ২ এপ্রিল ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ করে নিম্নমানের ইট অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। কার্য-সহকারী মুজিব ও শফিউল্লাহকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশলী উপস্থিত হন এবং রাবিশ ইট ট্রাক্টর দিয়ে সাইট হতে অপসারণের নির্দেশ দেন।