বাউফলে ১কেজি গাঁজা সহ আটক-১

লেখক:
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪, ৬:০০

বাউফলে প্রতিনিধি : পটুয়াখালী বাউফলে ১ কেজি গাঁজা সহ রমিজ আকন (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাউফল থানা পুলিশ। আজ (৫ এপ্রিল) শুক্রবার দুপুরের দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুঁরবাড়ীয়া এলাকায় বাউফল থানার একটি চৌকস পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে (রমিজ আকন)কে ১ কেজি গাঁজা সহ হাতে নাতে আটক করে।

আটককৃত রমিজ আকন উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাশঁবাড়ীয়া গ্রামের মৃত মোসলেম আকনের ছেলে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, আটককৃত রমিজ আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলছে।মামলার প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হবে।