গাজীপুরে জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে ফ্রী আইসক্রীম বিতরণ

লেখক:
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ৫:০০

গাজীপুর মহানগর প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক সমর রঞ্জন দাস ও আইসক্রিম ফ্যাক্টরির মালিক উৎপল দাস, কালীগঞ্জ উপজেলা হিন্দু মহাজোট এর পূজা বিষয়ক সম্পাদক অনিল চন্দ্র দাস, বিশিষ্ট সমাজ সেবক বাবু অরুন চন্দ্র দাস, কালীগঞ্জ উপজেলা হিন্দু মহাজোট এর প্রচার সম্পাদক শংকর বাউল, কালীগঞ্জ উপজেলা হিন্দু যুব মহাজোট এর সদস্য অরুন কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ বেলাই বিল,ছাতিয়ানী, জাঙ্গালীয়া সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপদাহে তৃষ্ণার্তদের মাঝে ফ্রি আইসক্রিম বিতরণ করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক সমর রঞ্জন দাস বলেন এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড আমরা পূর্বেও করেছি, বর্তমানেও করছি, ভবিষ্যতেও এই সেবক মূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ।