তিতাসে তাপপ্রবাহে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

লেখক:
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ৪:২৮

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:- তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। এতে গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের মানুষের জনজীবন। প্রচণ্ড গরমেও জীবিকা নির্বাহে কাজ করতে হচ্ছে সাধারণ শ্রমজীবী দিনমজুর,গাড়ীচালকদের তাদের কথা চিন্তা করে।

আজ শনিবার (২৭ এপ্রিল) কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি,কড়িকান্দি বাজার,রাজাপুর,গাজীপুর ও বাতাকান্দি বাজারসহ বিভিন্ন পয়েন্টে তীব্র তাপপ্রবাহে কারনে প্রায় দের হাজার সিএনজিচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক উপকমিটি সদস্য দেলোয়ার হোসেন পলাশ।

তার পক্ষে পানি বিতরণ করেন, ৬নং ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনির সরকার, উপজেলা ছাত্রলীগের নেতা, মো.বোরহানউদ্দিন, রিয়াদ প্রমূখ।

পানি ও খাবার স্যালাইন পেয়ে পথচারীরা শ্রমজীবী ও সিএনজি চালকরা বলেন, আমাদের নিয়ে কারও ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে দেলোয়ার হোসেন পলাশ ভাই যে উপহার দিয়েছে তা পেয়ে আমরা খুব খুশি হয়েছি।