বুধবার ৫ জেলার নির্বাচনী জনসভা করবেন : শেখ হাসিনা

লেখক:
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৪, ৬:১৫

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার পাঁচটি জেলা ও একটি উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি দেশের ৫ জেলা ও একটি উপজেলায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি। তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।