বঙ্গবন্ধুর সমাধিতে ঝিনাইদহ মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ২:৫৪

আজকালের কন্ঠ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। দুপুরের আগেই সেখানে পৌঁছে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মছির উদ্দিন, ইসরাইল হোসেন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার সিদ্দিক আহম্মেদ, আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।