গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেছেন নবনির্বাচিত মোহাম্মদ সাইফুল ইসলাম ( স্বতন্ত্র) এমপি।
আজ সোমবার বেলা তিনটার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মি নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।
পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় ঢাকা ১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিরোধী দলে যাব না, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যা বলবেন তাই করবো।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে কথা হয়েছে।
