বিদ্যুতের কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ৫:৪১

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুতের কাজ করতে গিয়ে মো. আমিন রসুল দিলদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত দিলদার মুছাপুর ৬নং ওয়ার্ড ধোপার হাটের পূর্ব পাশে হিরার গো পুরাতন বাড়ির মৃত নুর হাদির ছোট ছেলে।

জানা গেছে, দিলদার বিদ্যুতের কাজ করতে গিয়ে পিলার থেকে পড়ে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক গতকাল রোববার দিবাগত রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় এলাকার বাসিন্দা ও ধোপারহাটের ব্যবসায়ী মো. রিয়াদ আরটিভিকে বলেন, দিলদার বিদ্যুতের কাজ করতো। ধোপারহাটের হাকিমের দোকানে বিদ্যুতের সংযোগের সমস্যা ঠিক করতে গিয়ে খুঁটিতে ওঠে। গত ৬ মাস আগে সে বিয়ে করেছে। তার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পেরেছি।