অফিসার্স ক্লাবে বিপুল ভোটে বিজয়ী হলেন : মেজবাহ উদ্দিন

লেখক:
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১১

নিজস্ব প্রতিনিধি : ঢাকায় সরকারি কর্মকর্তাদের সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেজবাহ উদ্দিন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন- এম খালিদ মাহমুদ (১ম), খোন্দকার মোস্তান হোসেন (২য়) এবং অধ্যাপক ড. ফেরদৌসি খান (৩য়)।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী আর যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন- তানিয়া খান (১ম), অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু (২য়) ও মো. আখতারুজ্জামান।

নির্বাচিত সদস্যরা হলেন- মো. জসিম উদ্দিন, জসিম উদ্দীন হায়দার, ডা. সৈয়দ ফিরোজ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলওয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান,. আব্দুল মান্নান ইলিয়াস, এম এ মজিদ, এ. এস.এম মামুনুর রহমান খলিলী, ড. নশিদ রিজওয়ানা মনির।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী লড়েছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাধারণত ভোট গ্রহণ শেষে গণনা করতে ভোর হয়ে যায়। তাই ফলাফল প্রকাশ করা হয় ভোরে।

গঠনতন্ত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের চেয়ারম্যান। তাই এ পদে নির্বাচন হয় না। বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এই নির্বাচনে মোট ভোটার পাঁচ হাজার ৩৬৭ জন। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন ১ ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৬ ফেব্রুয়ারি।