নিজস্ব প্রতিনিধি : অতিতের সব রের্কড ভঙ্গ করলেন কোতোয়ালী থানার ১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।তারা মার্কেটে কেনাকাটা করতে আসা সাধারন মানুষের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর রাখছেন।
ফুটপাতে সকাল থেকে কোন ধরনের দোকানপাট লক্ষ করা যায়নি।যানজট আগের তুলনায় অনেকটা কম।পকেটমার, ছিনতাই, চুরি রোধে ফাঁড়ি পুলিশ মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।
এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জের সাথে কথা হলে তিনি বলেন আমরা জনসাধারনের নিরাপত্তায় কাজ করছি।বিচ্ছিন্ন কিছু হর্কারগন ফুটপাতে বসার চেষ্টা করছে, আমরা নিরাপত্তার স্বার্থে ফুটপাতে ও যানজটমুক্ত রাখতে সর্ব্বোচ চেষ্টা করছি। একটি সুত্রমতে জানা যায় হর্কারদের মধ্যে দুই বা তিনটি গ্রুপ রয়েছে।
ফুটপাত নিয়ে যে কোন সময় এই গ্রুপের মধ্যে মারামারির মতো ঘটনা- ঘটতে পারে।এখানে ফুটপাতে চাঁদা তুলানিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটবে বলেও আভাস পাওয়া গিয়েছে।
