ঢাকাস্থ পূর্বধলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৪, ৮:১৯

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকায় অবস্থানরত পূর্বধলা উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার লোকদের নিয়ে গঠিত সংগঠন, ঢাকাস্থ পূর্বধলা সমিতির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টনে আকরাম টাওয়ারের সুং ফুড গার্ডেনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১, নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য আহমদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি: মিসবাহুজ্জামান চন্দন, সমিতির নব গঠিত আহবায়ক কমিটির আহবায়ক অগ্রনী ব্যাংকের সাবেক ডিজি এম আব্দুল লতিফ ও সদস্য সচিব আয়কর আইনজীবী তাপস আদিত্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা সমিতির উপদেষ্টা সাংবাদিক মজিবুর রহমান, আলমগীর হোসেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহীন সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।