বরিশালে অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ৫:৫০

বরিশাল জেলা প্রতিনিধি : বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সোমবার ২২ জানুয়ারি সকাল ৯ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী (অনুর্ধ্ব-১৬)।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. রিয়াদুল ইসলাম।

এছাড়া জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাসব্যাপী অ্যাথলেটিক্সসহ ১৭টি গ্রামীণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।